অ্যান্টার্কটিকায় নতুন দ্বীপ আবিষ্কার

অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে একটি নতুন দ্বীপ আবিষ্কার করেছে আন্তর্জাতিক একদল অভিযাত্রী। নতুন দ্বীপ আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট (এডব্লিওআই)। প্রতিবেদন অনুযায়ী, ৯৩ সদস্যের আন্তর্জাতিক দলটি ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অ্যান্টার্কটিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েডেল সাগরে গবেষণা চালিয়ে আসছিল। খারাপ আবহাওয়ার কারণে গবেষণা কাজ সাময়িকভাবে বন্ধ করে জয়েনভেল্লি আইল্যান্ড-এ আশ্রয়ে গেলে বিজ্ঞানী ও জাহাজের ক্রুরা হঠাৎ একটি দ্বীপ দেখতে পান। আগে এই অংশটি নৌ-মানচিত্রে শুধু বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত ছিল। অভিযানের অংশগ্রহণকারী সাইমুন দিরুত্তির বলেন, ‘জানালা দিয়ে তাকিয়ে আমরা একটি আইসবার্গ দেখেছিলাম যা কিছুটা ময়লাযুক্ত মনে হচ্ছিল। কাছ থেকে দেখে বুঝতে পারি, এটি সম্ভবত পাথর। এরপর আমরা দিক পরিবর্তন করে সেটির দিকে এগিয়ে যাই এবং ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যে এটি আসলে একটি দ্বীপ।’ প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার, প্রস্থ ৫০ মিটার এবং এটি পানির উপর প্রায় ১৬ মিটার উঁচু। কেএম

অ্যান্টার্কটিকায় নতুন দ্বীপ আবিষ্কার

অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে একটি নতুন দ্বীপ আবিষ্কার করেছে আন্তর্জাতিক একদল অভিযাত্রী। নতুন দ্বীপ আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট (এডব্লিওআই)।

প্রতিবেদন অনুযায়ী, ৯৩ সদস্যের আন্তর্জাতিক দলটি ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অ্যান্টার্কটিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েডেল সাগরে গবেষণা চালিয়ে আসছিল। খারাপ আবহাওয়ার কারণে গবেষণা কাজ সাময়িকভাবে বন্ধ করে জয়েনভেল্লি আইল্যান্ড-এ আশ্রয়ে গেলে বিজ্ঞানী ও জাহাজের ক্রুরা হঠাৎ একটি দ্বীপ দেখতে পান। আগে এই অংশটি নৌ-মানচিত্রে শুধু বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত ছিল।

অভিযানের অংশগ্রহণকারী সাইমুন দিরুত্তির বলেন, ‘জানালা দিয়ে তাকিয়ে আমরা একটি আইসবার্গ দেখেছিলাম যা কিছুটা ময়লাযুক্ত মনে হচ্ছিল। কাছ থেকে দেখে বুঝতে পারি, এটি সম্ভবত পাথর। এরপর আমরা দিক পরিবর্তন করে সেটির দিকে এগিয়ে যাই এবং ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যে এটি আসলে একটি দ্বীপ।’

প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার, প্রস্থ ৫০ মিটার এবং এটি পানির উপর প্রায় ১৬ মিটার উঁচু।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow