অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালির আকাশে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেন, হেলিকপ্টারটি ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে। তিনি জানান, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটই নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তারা আহত হননি। এর আগে সিএনএন এক সূত্রের বরাত দিয়ে জানায়, একটি ইরানি শাহেদ ড্রোন হেলিকপ্টারটিতে আঘাত হানে। তবে এটি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল নাকি দুর্ঘটনাবশত হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানি দ্বীপ ও বিভিন্ন সামরিক স্থাপনা ঘিরে একাধিক সংঘাতের ঘটনাও ঘটেছে।  

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালির আকাশে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প বলেন, হেলিকপ্টারটি ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে।

তিনি জানান, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটই নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তারা আহত হননি।

এর আগে সিএনএন এক সূত্রের বরাত দিয়ে জানায়, একটি ইরানি শাহেদ ড্রোন হেলিকপ্টারটিতে আঘাত হানে। তবে এটি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল নাকি দুর্ঘটনাবশত হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানি দ্বীপ ও বিভিন্ন সামরিক স্থাপনা ঘিরে একাধিক সংঘাতের ঘটনাও ঘটেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow