অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র (এএইউবি) ২১তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এএইউবি’র ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।   উপস্থিত সব সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার কার্যক্রম চলমান।  এসময় তিনি গত ২০তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের যেসকল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার সংক্ষিপ্তসার সভায় উপস্থিত সবার অবগতির জন্য তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় কোর্সের সিলেবাস সমূহ যুগোপোযোগীকরণের প্রস্তাবসমূহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সদস্যদের মতামত সাপেক্ষে অনুমোদিত হয়। এএইউবি’র ২১তম একাডেমিক কাউন্সিল সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী,

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র (এএইউবি) ২১তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এএইউবি’র ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।   উপস্থিত সব সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার কার্যক্রম চলমান।  এসময় তিনি গত ২০তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের যেসকল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার সংক্ষিপ্তসার সভায় উপস্থিত সবার অবগতির জন্য তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় কোর্সের সিলেবাস সমূহ যুগোপোযোগীকরণের প্রস্তাবসমূহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সদস্যদের মতামত সাপেক্ষে অনুমোদিত হয়। এএইউবি’র ২১তম একাডেমিক কাউন্সিল সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ, বাংলাদেশ এয়ালাইন্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow