আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘১৮তম আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস’ -এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন দেশের তরুণ স্থাপত্য রিমন ও শুভ্র।  নিপ্পন পেইন্টের গ্লোবাল সিএসআর কর্মসূচির অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ‘CONVERGE: Crafting Cultural Legacies’ থিম বা প্রতিপাদ্যের অধীনে বিশ্বের ১৭টি দেশ থেকে ৯ হাজারেরও বেশি প্রজেক্ট জমা পড়ে। সমসাময়িক আধুনিক স্থাপত্যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার এই কঠিন চ্যালেঞ্জে বিশ্বমঞ্চে অনন্য ছাপ ফেলেছে বাংলাদেশ।   বিশ্বজুড়ে জমা পড়া হাজারো প্রজেক্টের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শুভ্র কুমার ঘোষ ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে সম্মানজনক ‘অনারারি মেনশন’ অর্জন করেছেন। অন্যদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এর রবিউল ইসলাম রিমন আর্কিটেকচার ক্যাটাগরিতে গ্লোবাল ফাইনালিস্ট হিসেবে শীর্ষ তালিকায় স্থান করে নেন। বাংলাদেশি এই দুই শিক্ষার্থীর প্রজেক্টে বৈশ্বিক থিমের মূল চেতনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সামাজি

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘১৮তম আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস’ -এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন দেশের তরুণ স্থাপত্য রিমন ও শুভ্র। 

নিপ্পন পেইন্টের গ্লোবাল সিএসআর কর্মসূচির অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ‘CONVERGE: Crafting Cultural Legacies’ থিম বা প্রতিপাদ্যের অধীনে বিশ্বের ১৭টি দেশ থেকে ৯ হাজারেরও বেশি প্রজেক্ট জমা পড়ে। সমসাময়িক আধুনিক স্থাপত্যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার এই কঠিন চ্যালেঞ্জে বিশ্বমঞ্চে অনন্য ছাপ ফেলেছে বাংলাদেশ।
 
বিশ্বজুড়ে জমা পড়া হাজারো প্রজেক্টের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শুভ্র কুমার ঘোষ ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে সম্মানজনক ‘অনারারি মেনশন’ অর্জন করেছেন। অন্যদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এর রবিউল ইসলাম রিমন আর্কিটেকচার ক্যাটাগরিতে গ্লোবাল ফাইনালিস্ট হিসেবে শীর্ষ তালিকায় স্থান করে নেন।

বাংলাদেশি এই দুই শিক্ষার্থীর প্রজেক্টে বৈশ্বিক থিমের মূল চেতনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে:
 
শুভ্র কুমার ঘোষ – ‘Threads of Hope’ এ নকশীপল্লীর মাধ্যমে গ্রামীণ নারী কারিগরদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন শুভ্র। রবিউল ইসলাম রিমন – ‘[HERI]-TRADE’ প্রজেক্টে স্থানীয় বাণিজ্যের মাধ্যমে ঐতিহাসিক নগর কসবাকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন রিমন।

নিপ্পন পেইন্টের ১৪৫তম বার্ষিকী উদযাপনের এই বিশেষ মুহূর্তে, প্রতিযোগিতাটি ইতিমধ্যেই তাদের পরবর্তী সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী বছরের নতুন থিম নির্ধারণ করা হয়েছে—‘CONVERGE: Embracing Hyperlocal’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow