আইন ব্যাখ্যা নয়, প্রয়োগে মনোযোগী হোন : স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসলামী আন্দোলন
স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেওয়ার চেয়ে তা কঠোরভাবে প্রয়োগে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
বুধবার (১৩ মে) এক বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাওলানা ইউনুস আহমদ বলেন, আইন ও সংবিধান ব্যাখ্যায় আপনার পারঙ্গমতা বারবার দেখিয়েছেন। এখন নিজ মন্ত্রণালয়ের আইন প্রয়োগে মনোযোগ দিন। কারণ সম্প্রতি যে ধরণের নৃশংসতা ছড়িয়ে পড়ছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
চলতি বছরের অপরাধের তথ্য তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের ৪ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১৫ শিশু, স্বামীর মাধ্যমে ৫৬ জন নারী ও স্বামীর পরিবারের মাধ্যমে আটজন। আর নিজের পরিবারের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২১ জন নারী। ধর্ষণের শিকার হন ১৮০ জন নারী। ৪ মাসে ধর্ষণের কারণে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪৪ নারী। এসব তথ্য পড়া যায় না, মানসিকভাবে অস্থির লাগে। রাষ্ট্রে সরকার থাকতে এমন নৃশংসতা কোনো স্বাভাবিক ঘটনা না। সরকারকে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেই
স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেওয়ার চেয়ে তা কঠোরভাবে প্রয়োগে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
বুধবার (১৩ মে) এক বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাওলানা ইউনুস আহমদ বলেন, আইন ও সংবিধান ব্যাখ্যায় আপনার পারঙ্গমতা বারবার দেখিয়েছেন। এখন নিজ মন্ত্রণালয়ের আইন প্রয়োগে মনোযোগ দিন। কারণ সম্প্রতি যে ধরণের নৃশংসতা ছড়িয়ে পড়ছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
চলতি বছরের অপরাধের তথ্য তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের ৪ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১৫ শিশু, স্বামীর মাধ্যমে ৫৬ জন নারী ও স্বামীর পরিবারের মাধ্যমে আটজন। আর নিজের পরিবারের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২১ জন নারী। ধর্ষণের শিকার হন ১৮০ জন নারী। ৪ মাসে ধর্ষণের কারণে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪৪ নারী। এসব তথ্য পড়া যায় না, মানসিকভাবে অস্থির লাগে। রাষ্ট্রে সরকার থাকতে এমন নৃশংসতা কোনো স্বাভাবিক ঘটনা না। সরকারকে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেই হবে।
ইউনুস আহমদ বলেন, আইনের শক্ত প্রয়োগ অপরাধীদের মনে ভীতির সঞ্চার করে। তাই আইন প্রয়োগে কঠোর ও নিয়মনিষ্ঠ হতে হবে। অনলাইনে নৃশংসতা সম্বলিত কন্টেন্টের ছড়াছড়ি। ফলে নাগরিক মনস্তত্ত্বে নৃশংসতা স্বাভাবিক হয়ে এসেছে। সরকারকে এদিকেও নজরদারি করতে হবে।