আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা জানান, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার অসুস্থতার খবর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও জানানো হয়েছে। মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা জানান, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার অসুস্থতার খবর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস-এর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow