আই-টেক অ্যান্ড কনসালট্যান্সির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে গ্লোবাল এডুকেশন ও আন্তর্জাতিক কর্মসংস্থান খাতে কাজ করা প্রতিষ্ঠান আই-টেক অ্যান্ড কনসালট্যান্সি-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির অফিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের নতুন যাত্রার সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী আড়াই বছরের মধ্যে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে জাপানের স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কর্মসূচির আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং এবং সিভিল নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বক্তারা আরও বলেন, আই-টেক অ্যান্ড কনসালট্যান্সির মতো উদ্যোগ দেশের তরুণদের বৈশ্বিক শিক্ষা ও আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আই-টেক অ্যান্ড কনসালট্যান্সির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে গ্লোবাল এডুকেশন ও আন্তর্জাতিক কর্মসংস্থান খাতে কাজ করা প্রতিষ্ঠান আই-টেক অ্যান্ড কনসালট্যান্সি-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির অফিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের নতুন যাত্রার সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী আড়াই বছরের মধ্যে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে জাপানের স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কর্মসূচির আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং এবং সিভিল নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে।

বক্তারা আরও বলেন, আই-টেক অ্যান্ড কনসালট্যান্সির মতো উদ্যোগ দেশের তরুণদের বৈশ্বিক শিক্ষা ও আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow