আগস্টেই যোগদান-পদায়ন দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

চলতি আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সকাল থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান তারা। সেখানে পুলিশের বাধার মুখে রাস্তার একপাশে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে পুলিশ। তবে কর্মসূচি চালিয়ে যেতে অনড় শিক্ষকরা। এদিকে শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়েছে। পাশেই রাখা হয়েছে জলকামান। আলোচনার মাধ্যমে শিক্ষকরা না সরলে পুলিশ যে কোনো সময় অ্যাকশনে যেতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আরও পড়ুন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি / প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্ত

আগস্টেই যোগদান-পদায়ন দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

চলতি আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

jagonews24

সকাল থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান তারা।

সেখানে পুলিশের বাধার মুখে রাস্তার একপাশে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে পুলিশ। তবে কর্মসূচি চালিয়ে যেতে অনড় শিক্ষকরা।

এদিকে শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়েছে। পাশেই রাখা হয়েছে জলকামান। আলোচনার মাধ্যমে শিক্ষকরা না সরলে পুলিশ যে কোনো সময় অ্যাকশনে যেতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান করানো হবে এবং বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তবে আন্দোলনকারীদের দাবি তারা চলতি আগস্ট মাসেই যোগদান ও বিদ্যালয়ে পদায়ন চান। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানালে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যাবেন।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow