আগামীকাল শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬। বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই মেগা টুর্নামেন্ট। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে পুরুষ দলগত এবং মহিলাদের মধ্যে এককভাবে। দেশের ৩০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি, কি গাজীপুর এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। এবারের আসরটি অধিক আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের শীর্ষ র‍্যাঙ্কিংধারী খেলোয়াড়দের উপস্থিতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়, মৌ, তুশি, আইইউবি’র রামহিম, সাব্বির, নর্দানের ইমন, ড্যাফডিলের সজিব, প্রমিত, তুবা এবং মাহির মতো তারকারা নিজ নিজ বিশ্ববিদ্য

আগামীকাল শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬। বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই মেগা টুর্নামেন্ট।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে পুরুষ দলগত এবং মহিলাদের মধ্যে এককভাবে। দেশের ৩০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।

অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি, কি গাজীপুর এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

এবারের আসরটি অধিক আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের শীর্ষ র‍্যাঙ্কিংধারী খেলোয়াড়দের উপস্থিতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়, মৌ, তুশি, আইইউবি’র রামহিম, সাব্বির, নর্দানের ইমন, ড্যাফডিলের সজিব, প্রমিত, তুবা এবং মাহির মতো তারকারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ফেস্টে অংশ নিচ্ছেন।

ফেডারেশনের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায়ে টেবিল টেনিসের জনপ্রিয়তা আরও বাড়বে এবং ভবিষ্যতের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow