আগামী চার বছরের মধ্যে সব কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে। শনিবার (১৮ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড আয়োজিত তুলা চাষে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তুলা একটি লাভজনক অর্থকরী ফসল। দেশীয় উৎপাদন বাড়াতে সরকার তুলা চাষে কৃষকদের আগ্রহী করতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কৃষকদের এ সুযোগ কাজে লাগিয়ে তুলা চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চলতি মৌসুমে তুলা চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া অঞ্চলের কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুজা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃ

আগামী চার বছরের মধ্যে সব কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে।

শনিবার (১৮ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড আয়োজিত তুলা চাষে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তুলা একটি লাভজনক অর্থকরী ফসল। দেশীয় উৎপাদন বাড়াতে সরকার তুলা চাষে কৃষকদের আগ্রহী করতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কৃষকদের এ সুযোগ কাজে লাগিয়ে তুলা চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চলতি মৌসুমে তুলা চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া অঞ্চলের কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুজা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow