আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা

সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়। প্রথমদিনের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজধানীতে আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ সন্ধ্যা

আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা

সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়।

প্রথমদিনের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজধানীতে আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ সন্ধ্যায় ৬টা ২১ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৩৫ মিনিটে সূর্যোদয় হবে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিনও বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববারের আবহাওয়াও প্রায় একই রকম থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না।

সোমবার থেকে আবহাওয়া কিছুটা উত্তপ্ত হতে শুরু করবে। এ দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

পঞ্চম দিন মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে এ দিনও তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পাওয়ার সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী পাঁচ দিনের বর্ধিত অবস্থায় জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমলে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow