আছাড় মেরে শিশু হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে হত্যার অভিযোগে করা মামলায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুটির বাবা কবির ইসলামকে এ মামলার একমাত্র আসামি করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে আসামি করে তুরাগ থানায় মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল। আরও পড়ুন তুরাগে সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি কবিতা। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগা

আছাড় মেরে শিশু হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে হত্যার অভিযোগে করা মামলায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুটির বাবা কবির ইসলামকে এ মামলার একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।

এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে আসামি করে তুরাগ থানায় মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি কবিতা। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, লিমার বাবা অসুস্থ হওয়ায় গত বুধবার (১৫ জুলাই) মেয়েকে নিয়ে তিনি বালুরমাঠ এলাকার হারুন মোল্লার বস্তিতে বাবার বাসায় যান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কবির শিশুকন্যাকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় রাফা মনি কবিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow