আজ ঈদের বিশেষ ‘ইত্যাদি’-তে যা যা থাকছে

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে টেলিভিশনের পর্দায় পূর্ণতা দেয় যে অনুষ্ঠানটি, তার নাম ‘ইত্যাদি’। কয়েক দশক ধরে দর্শকদের ভালোবাসায় টিকে থাকা এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি এবারও ফিরছে নতুন চমক নিয়ে। নস্টালজিয়া আর আধুনিকতার দারুণ সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ‘ইত্যাদি’। বরাবরের মতোই অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ আকর্ষণ। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরে দর্শকদের ঈদের আবহে নিয়ে যাওয়া হবে। এরপর পরিবেশিত হবে দেশাত্মবোধক ও ভিন্নধর্মী গান, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। এবারের আয়োজনে যুক্ত হয়েছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি জমকালো নৃত্য পরিবেশনা, যা অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উঠে আসবে সমসাময়িক নানা বিষয়। পাশাপাশি থাকছে সামাজিক অসংগতি, গ্রামীণ জীবন ও বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে নির্মিত নাট্যাংশ। নিয়মিত আয়োজনের বাইরে দর্শকদের জন্য

আজ ঈদের বিশেষ ‘ইত্যাদি’-তে যা যা থাকছে

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে টেলিভিশনের পর্দায় পূর্ণতা দেয় যে অনুষ্ঠানটি, তার নাম ‘ইত্যাদি’। কয়েক দশক ধরে দর্শকদের ভালোবাসায় টিকে থাকা এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি এবারও ফিরছে নতুন চমক নিয়ে। নস্টালজিয়া আর আধুনিকতার দারুণ সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ‘ইত্যাদি’। বরাবরের মতোই অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ আকর্ষণ। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরে দর্শকদের ঈদের আবহে নিয়ে যাওয়া হবে। এরপর পরিবেশিত হবে দেশাত্মবোধক ও ভিন্নধর্মী গান, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

এবারের আয়োজনে যুক্ত হয়েছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি জমকালো নৃত্য পরিবেশনা, যা অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করবে।

প্রতিবারের মতো এবারও ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উঠে আসবে সমসাময়িক নানা বিষয়। পাশাপাশি থাকছে সামাজিক অসংগতি, গ্রামীণ জীবন ও বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে নির্মিত নাট্যাংশ।

নিয়মিত আয়োজনের বাইরে দর্শকদের জন্য রয়েছে বিশেষ মিউজিক্যাল নাট্যাংশ এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী শিক্ষামূলক ও বিনোদনমূলক পর্ব।

সব মিলিয়ে, ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে এবারের ‘ইত্যাদি’ হতে যাচ্ছে ঈদের অন্যতম আকর্ষণীয় টেলিভিশন আয়োজন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow