মঙ্গলবারও কমলো স্বর্ণের দাম, টানা দরপতনের সম্ভাবনা

টানা দরপতনের মুখে বিশ্ববাজারে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের সুদের হার কমার আশা ক্ষীণ হয়ে আসায় এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে টানা দশম দিনের মতো কমেছে স্বর্ণের মূল্য। খবর রয়টার্সের  মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলার ৬৩ সেন্টে। গত ১০ সেশনে মোটামুটি ২২ শতাংশ মূল্য হারিয়েছে মূল্যবান এই ধাতু। এর আগের সেশনে স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৯৭ ডলার ৯৯ সেন্টে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও পতনের ধারাই বজায় রয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ ডলার ৯০ সেন্টে। বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে, এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে আসছেন। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলারও স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপরই এখন অনেকটা নির্ভর করছে স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ।

মঙ্গলবারও কমলো স্বর্ণের দাম, টানা দরপতনের সম্ভাবনা

টানা দরপতনের মুখে বিশ্ববাজারে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের সুদের হার কমার আশা ক্ষীণ হয়ে আসায় এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে টানা দশম দিনের মতো কমেছে স্বর্ণের মূল্য। খবর রয়টার্সের 

মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলার ৬৩ সেন্টে। গত ১০ সেশনে মোটামুটি ২২ শতাংশ মূল্য হারিয়েছে মূল্যবান এই ধাতু।

এর আগের সেশনে স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৯৭ ডলার ৯৯ সেন্টে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও পতনের ধারাই বজায় রয়েছে।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ ডলার ৯০ সেন্টে।

বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে, এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে আসছেন। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলারও স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপরই এখন অনেকটা নির্ভর করছে স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow