আজ একই মঞ্চে দেশের আট ব্যান্ড

দেশের আট ব্যান্ড নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি ) মাঠে অনুষ্ঠিত হচ্ছে ‘রকা রোল্লা রিফোর্জড’ শীর্ষক কনসার্ট। টিম আলফা আয়োজিত এ কনসার্টে একসঙ্গে পারফর্ম করবে দেশের আট ব্যান্ড। রয়েছে ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, এভোয়েডরাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুল এবং প্রিজোনার্স। আজ বিকেল ৪টা থেকে শুরু হয় কনসার্ট। দুপুর ২টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয় গেট। ইতোমধ্যে  কনসার্টে অংশ নিতে দর্শকদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছে ব্যান্ডগুলো।  এ বিষয়ে আয়োজকরা জানান, অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পেয়েছেন তারা। আশা করছেন প্রায় তিন হাজার দর্শক উপস্থিত থাকবেন এ কনসার্টে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এক রাত, আটটি ব্যান্ড, হাজারো রক ফ্যানস আর এনার্জি—যা শুধু ফিল করা যায়, এক্সপ্লেইন করা যায় না। এ আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং রক সংগীতপ্রেমীদের জন্য এক বিশাল মিলনমেলা।  অনেক প্রতিকূলতার মাঝেও রক সংগীতের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লাইভ মিউজিকের শক্তি পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে রকা রোল্লা রিফোর্ড কনসার্ট।

আজ একই মঞ্চে দেশের আট ব্যান্ড

দেশের আট ব্যান্ড নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি ) মাঠে অনুষ্ঠিত হচ্ছে ‘রকা রোল্লা রিফোর্জড’ শীর্ষক কনসার্ট। টিম আলফা আয়োজিত এ কনসার্টে একসঙ্গে পারফর্ম করবে দেশের আট ব্যান্ড। রয়েছে ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, এভোয়েডরাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুল এবং প্রিজোনার্স।

আজ বিকেল ৪টা থেকে শুরু হয় কনসার্ট। দুপুর ২টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয় গেট। ইতোমধ্যে  কনসার্টে অংশ নিতে দর্শকদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছে ব্যান্ডগুলো। 

এ বিষয়ে আয়োজকরা জানান, অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পেয়েছেন তারা। আশা করছেন প্রায় তিন হাজার দর্শক উপস্থিত থাকবেন এ কনসার্টে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এক রাত, আটটি ব্যান্ড, হাজারো রক ফ্যানস আর এনার্জি—যা শুধু ফিল করা যায়, এক্সপ্লেইন করা যায় না। এ আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং রক সংগীতপ্রেমীদের জন্য এক বিশাল মিলনমেলা। 

অনেক প্রতিকূলতার মাঝেও রক সংগীতের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লাইভ মিউজিকের শক্তি পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে রকা রোল্লা রিফোর্ড কনসার্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow