আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ৫ টাকার নোট বাজারে ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন এই নোট প্রচলনে আসছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে বলে জানা গেছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নকশা করা নতুন নোটটির আয়তন ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে বাম পাশে স্থাপন করা হয়েছে তারা মসজিদ ও ঢাকার চিত্র। মাঝের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা, পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় তুলে ধরা হয়েছে। নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’র নকশা, যা সাম্প্রতিক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটির প্রধান রঙ হালকা গোলাপি। বাম পাশে থাকা ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা নোটের ভেতরে সংযুক্ত, যা আলোয় ধরলে দুই

আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ৫ টাকার নোট বাজারে ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন এই নোট প্রচলনে আসছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে বলে জানা গেছে।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নকশা করা নতুন নোটটির আয়তন ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে বাম পাশে স্থাপন করা হয়েছে তারা মসজিদ ও ঢাকার চিত্র। মাঝের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা, পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় তুলে ধরা হয়েছে।

নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’র নকশা, যা সাম্প্রতিক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটির প্রধান রঙ হালকা গোলাপি। বাম পাশে থাকা ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা নোটের ভেতরে সংযুক্ত, যা আলোয় ধরলে দুই পাশ থেকেই দৃশ্যমান হয়।

এছাড়া, সামনের অংশের গ্লিউইশ নকশার ওপর মাইক্রোপ্রিন্ট আকারে অনুভূমিকভাবে একাধিকবার ‘BANGLADESH’ লেখা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। একইসঙ্গে সংগ্রাহকদের জন্য নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট মিরপুরে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow