আজ ৮ ঘণ্টা গ্যাসের সমস্যা থাকবে রাজধানীর যেসব এলাকায়
রাজধানীর আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানকল্পে পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পযর্ন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় তিতাস কর্তৃপক্ষ জানায়, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এনএস/ইএ
রাজধানীর আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানকল্পে পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পযর্ন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় তিতাস কর্তৃপক্ষ জানায়, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এনএস/ইএ
What's Your Reaction?