আঞ্চলিক অস্থিতিশীলতায় সৌদির তেল কোম্পানির বিপুল আয়
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
মঙ্গলবার প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে আরামকোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের একই সময়ে এ মুনাফা ছিল ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট নিট মুনাফা হয়েছে ৬৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৪৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ. নাসের বলেন, বছরের প্রথমার্ধে নজিরবিহীন সরবরাহ ব্যাঘাত কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করলেও তারা উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা সত্ত্বেও আরামকো তাদের বহুমুখী সম্পদভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক বাজারে সুযোগ কাজে লাগিয়ে শক্ত
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
মঙ্গলবার প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে আরামকোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের একই সময়ে এ মুনাফা ছিল ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট নিট মুনাফা হয়েছে ৬৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৪৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ. নাসের বলেন, বছরের প্রথমার্ধে নজিরবিহীন সরবরাহ ব্যাঘাত কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করলেও তারা উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা সত্ত্বেও আরামকো তাদের বহুমুখী সম্পদভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক বাজারে সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে।