আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান-কুয়েত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে ফোনে আলোচনা করেছেন পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমদ আল সাবাহ আলোচনায় আঞ্চলিক উত্তেজনা এবং এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে মতবিনিময় করেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ইসহাক দার ইরান-যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার বিষয়টি তুলে ধরেন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান। উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow