আটক পাকিস্তানি-ইরানি নাবিকদের ফেরত চাইলেন ইসহাক দার
যুক্তরাষ্ট্রের হাতে জব্দ হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি ও ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এ লক্ষ্যে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর আল জাজিরার। শুক্রবার (০৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে আটক জাহাজে থাকা ১১ জন পাকিস্তানি ও ২০ জন ইরানি নাবিকের নিরাপত্তা, কল্যাণ এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। তিনি আরও জানান, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় চলছে। পাকিস্তান প্রয়োজনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসহাক দার বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করছে, যাতে আটক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়। জানা গেছে, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের হাতে জব্দ হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি ও ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এ লক্ষ্যে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর আল জাজিরার।
শুক্রবার (০৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে আটক জাহাজে থাকা ১১ জন পাকিস্তানি ও ২০ জন ইরানি নাবিকের নিরাপত্তা, কল্যাণ এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় চলছে। পাকিস্তান প্রয়োজনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসহাক দার বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করছে, যাতে আটক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর জব্দ করা জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে।
What's Your Reaction?