আটতলা থেকে পড়ে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

জয়পুরহাটে একটি হাসপাতালের অষ্টম তলায় স্যানিটারি পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিঁড়ে পড়ে সাকিব হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। নিহত সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা ইউপির বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন তিনি। এসময় স্যানিটারি পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিঁড়ে পড়ে তিনি গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাহফুজ রহমান/এসআর/এএসএম

আটতলা থেকে পড়ে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

জয়পুরহাটে একটি হাসপাতালের অষ্টম তলায় স্যানিটারি পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিঁড়ে পড়ে সাকিব হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

নিহত সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা ইউপির বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন তিনি। এসময় স্যানিটারি পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিঁড়ে পড়ে তিনি গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাহফুজ রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow