আতিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সারওয়ার আলম। এর আগে দুপুরে পাঁচজনকে আসামি করে মামলা করেন শিশুটির মা আরিফা আক্তার। এসপি জানান, শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে। মামলার অন্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন। তাদের মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যায় জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম। মো. সজল আলী/এএইচ/এমএস

আতিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সারওয়ার আলম। এর আগে দুপুরে পাঁচজনকে আসামি করে মামলা করেন শিশুটির মা আরিফা আক্তার।

এসপি জানান, শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন। তাদের মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যায় জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।

মো. সজল আলী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow