আত্মার শান্তির জন্য গাইবেন প্রীতম হাসান

সংগীতশিল্পী প্রীতম হাসান। তবে গানের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয়েও নিজের আলো ছড়িয়েছেন। গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। এতে তিনি মেহজাবীন চৌধুরীর সঙ্গে পর্দা ভাগ করেছেন। তবে তার মূল জায়গা গান। সাম্প্রতিক কয়েক বছরে সিনেমার গান দিয়ে বেশ আলোচনায় এ শিল্পী। তবে তার ক্যারিয়ারের শুরুতেই ভিন্নধর্মী সলো প্রজেক্ট দিয়ে দর্শকদের নজর কাড়েন। ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’—একটির পর একটি গানে তৈরি হয় আলাদা পরিচিতি। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি বাড়িয়ে সিনেমার প্লেব্যাকেও নিয়মিত হয়ে ওঠেন তিনি। বিশেষ করে আইটেম গানগুলোয় তার কণ্ঠ বেশ পরিচিত হয়ে ওঠে। তবে এবার সেই ধারা থেকে কিছুটা সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এই শিল্পী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রীতম জানান, আপাতত সিনেমার ‘হাইপ তোলা’ ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান তিনি। বৈচিত্র্যময় বা নতুন ধরনের কাজের সুযোগ না এলে এই ঘরানায় আর ফিরবেন না বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রীতম বলেন, “এখন আমি ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে হয়তো হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।” তবে সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়েও কৃতজ

আত্মার শান্তির জন্য গাইবেন প্রীতম হাসান

সংগীতশিল্পী প্রীতম হাসান। তবে গানের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয়েও নিজের আলো ছড়িয়েছেন। গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। এতে তিনি মেহজাবীন চৌধুরীর সঙ্গে পর্দা ভাগ করেছেন। তবে তার মূল জায়গা গান। সাম্প্রতিক কয়েক বছরে সিনেমার গান দিয়ে বেশ আলোচনায় এ শিল্পী। তবে তার ক্যারিয়ারের শুরুতেই ভিন্নধর্মী সলো প্রজেক্ট দিয়ে দর্শকদের নজর কাড়েন। ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’—একটির পর একটি গানে তৈরি হয় আলাদা পরিচিতি। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি বাড়িয়ে সিনেমার প্লেব্যাকেও নিয়মিত হয়ে ওঠেন তিনি। বিশেষ করে আইটেম গানগুলোয় তার কণ্ঠ বেশ পরিচিত হয়ে ওঠে।

তবে এবার সেই ধারা থেকে কিছুটা সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এই শিল্পী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রীতম জানান, আপাতত সিনেমার ‘হাইপ তোলা’ ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান তিনি। বৈচিত্র্যময় বা নতুন ধরনের কাজের সুযোগ না এলে এই ঘরানায় আর ফিরবেন না বলেও জানিয়েছেন।

এ প্রসঙ্গে প্রীতম বলেন, “এখন আমি ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে হয়তো হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।” তবে সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিল্পী। তিনি বলেন, ‘সিনেমার গান নিয়ে যারা আমাকে সমর্থন করেছেন, এমনকি যারা সমালোচনা করেছেন—সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, এবারের ঈদেও সিনেমার আইটেম গান শোনা গেছে প্রীতমের কণ্ঠ। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি রুনা লায়লার সঙ্গে। ধারণা করা হচ্ছে, এ প্রজেক্টের পরই আইটেম গান থেকে কিছুটা দূরে সরে আসবেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow