আদ্-দ্বীনে শিশু মৃত্যুর প্রতিবেদন ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, তদন্তে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এক মায়ের অনুরোধে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল। ওই সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হব

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর প্রতিবেদন ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, তদন্তে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এক মায়ের অনুরোধে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল। ওই সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে।

গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিল। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে গরম অনুভূত হওয়ায় তা আবার চালু করা হয়। এর কিছু সময় পর কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হলেও শেষ পর্যন্ত একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow