আন্তর্জাতিক বাজারে রুপা ও প্লাটিনামের দাম কমেছে, বেড়েছে প্যালাডিয়ামের মূল্য
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দাম কমলেও প্যালাডিয়ামের দাম বেড়েছে। খবর রয়টার্সের। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের (রুপা) দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭.৪৯ ডলারে নেমে এসেছে। এদিকে, প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১,৫৯৫.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,২৫৫.৬৭ ডলারে পৌঁছেছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার এবং বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের প্রবণতার পরিবর্তনের কারণে মূল্যবান ধাতুর বাজারে এ ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। এদিকে বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল। অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দাম কমলেও প্যালাডিয়ামের দাম বেড়েছে। খবর রয়টার্সের।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের (রুপা) দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭.৪৯ ডলারে নেমে এসেছে।
এদিকে, প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১,৫৯৫.৩৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,২৫৫.৬৭ ডলারে পৌঁছেছে।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার এবং বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের প্রবণতার পরিবর্তনের কারণে মূল্যবান ধাতুর বাজারে এ ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।
এদিকে বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
What's Your Reaction?