আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ‘মাইকেল’ দেখাবে স্টার সিনেপ্লেক্স

বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে সিনেমাটির প্রিমিয়ার হবে। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। ঢাকায় দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে। মাইকেল জ্যাকসনকে ঘিরে ভক্তদের আগ্রহ কখনোই কমেনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে অটুট রয়েছে। বর্তমানে স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। এই পরিসংখ্যান প্রমাণ করে তার সংগীতের প্রভাব এখনও কতটা শক্তিশালী। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেন্ড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি। সিনেমায় মাইকেলের শৈশব থেকে শুরু করে জ্যাকসন-৫’র মাধ্যমে সংগীতজগতে প্রবেশ এবং পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় পপ আইকনে পরিণত হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। তার পারিবারিক সম্পর্ক, মঞ্চের বাইরের জীবন এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও ফুটে উঠবে এই

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ‘মাইকেল’ দেখাবে স্টার সিনেপ্লেক্স

বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে সিনেমাটির প্রিমিয়ার হবে। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। ঢাকায় দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

মাইকেল জ্যাকসনকে ঘিরে ভক্তদের আগ্রহ কখনোই কমেনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে অটুট রয়েছে। বর্তমানে স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। এই পরিসংখ্যান প্রমাণ করে তার সংগীতের প্রভাব এখনও কতটা শক্তিশালী।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেন্ড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি।

সিনেমায় মাইকেলের শৈশব থেকে শুরু করে জ্যাকসন-৫’র মাধ্যমে সংগীতজগতে প্রবেশ এবং পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় পপ আইকনে পরিণত হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। তার পারিবারিক সম্পর্ক, মঞ্চের বাইরের জীবন এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও ফুটে উঠবে এই ছবিতে।

মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে কোলম্যান ডোমিংগো, মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং এবং বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। সংগীত দুনিয়ার প্রভাবশালী চরিত্র যেমন বেরি গর্ডি, সুজান দে পাসে এবং ডায়ানা রসকেও সিনেমায় তুলে ধরা হয়েছে।

টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। টিজারটি ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়নের বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে। ট্রেলার প্রকাশের পরও অল্প সময়েই কয়েক মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।

বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক দর্শক ইতোমধ্যে অগ্রিম টিকিটের খোঁজ নিচ্ছেন। তাদের মতে, মাইকেল জ্যাকসনের ভক্তরা এই সিনেমাকে ঘিরে বড় পর্দায় এক বিশেষ অভিজ্ঞতা পাবেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow