আপত্তিকর ভিডিও ভাইরাল, কৃষক দল নেতাকে শোকজ

দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে উপজেলা কৃষক দল এই ব্যবস্থা গ্রহণ করেছে। গত সোমবার (৫ মে) উখিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশের বিষয়টি জানানো হয়।  চিঠিতে উল্লেখ করা হয়, সৈয়দ নূরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব তথ্যের কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শোকজ নোটিশে সৈয়দ নূরকে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত এবং উপযুক্ত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চারিত্রিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, উখিয়া উপজেলা কৃষক দলের নেতা সৈয়দ নূরের এ

আপত্তিকর ভিডিও ভাইরাল, কৃষক দল নেতাকে শোকজ

দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে উপজেলা কৃষক দল এই ব্যবস্থা গ্রহণ করেছে।

গত সোমবার (৫ মে) উখিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশের বিষয়টি জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, সৈয়দ নূরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব তথ্যের কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শোকজ নোটিশে সৈয়দ নূরকে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত এবং উপযুক্ত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চারিত্রিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, উখিয়া উপজেলা কৃষক দলের নেতা সৈয়দ নূরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তাকে অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রায় আড়াই মিনিটের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow