আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন। খবর বিবিসির। এদিকে কৃষ্ণনগর এবং মথুরাপুরে বৃহস্পতিবার দুটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বিকেলে হাওড়ায় একটি রোড শোও করার কথা আছে। পশ্চিমবঙ্গের প্রথম দফায় যেসব আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের ৫৪টি আসনই এই তালিকায় রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান দেখা দিয়েছিল এই অঞ্চলের আসনগুলো থেকেই। বিজেপির জন্য উত্তরবঙ্গে নিজেদের আধিপত্য ধরে রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের জন্যও এই আসনগুলো সমান গুরুত্বপূর্ণ। টিটিএন
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন। খবর বিবিসির।
এদিকে কৃষ্ণনগর এবং মথুরাপুরে বৃহস্পতিবার দুটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বিকেলে হাওড়ায় একটি রোড শোও করার কথা আছে।
পশ্চিমবঙ্গের প্রথম দফায় যেসব আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের ৫৪টি আসনই এই তালিকায় রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান দেখা দিয়েছিল এই অঞ্চলের আসনগুলো থেকেই।
বিজেপির জন্য উত্তরবঙ্গে নিজেদের আধিপত্য ধরে রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের জন্যও এই আসনগুলো সমান গুরুত্বপূর্ণ।
টিটিএন
What's Your Reaction?