আবারও গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

গুলশান সোসাইটির নির্বাচনে ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর ফলে ব্যারিস্টার ওমর সাদাত পুনরায় দুই বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। নগর অধিকারকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন। নতুন নির্বাচিত মহাসচিব হলেন মুজিবুর রহমান মৃধা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। মঙ্গলবার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এ নির্বাচন হয়। পরে মঙ্গলবার দিনগত রাতে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ মিয়া এবং ইভা রহমান আলি আশফাক কোষাধ্যক্ষ, খাদেম মো. রাইয়ান সাদীদ এবং জয়া কবির যুগ্ম মহাসচিব, মাহফুজুল আজম রোমেল যুগ্ম কোষাধ্যক্ষ। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান। এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম

আবারও গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

গুলশান সোসাইটির নির্বাচনে ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর ফলে ব্যারিস্টার ওমর সাদাত পুনরায় দুই বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হলেন।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। নগর অধিকারকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন। নতুন নির্বাচিত মহাসচিব হলেন মুজিবুর রহমান মৃধা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

মঙ্গলবার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এ নির্বাচন হয়। পরে মঙ্গলবার দিনগত রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ মিয়া এবং ইভা রহমান আলি আশফাক কোষাধ্যক্ষ, খাদেম মো. রাইয়ান সাদীদ এবং জয়া কবির যুগ্ম মহাসচিব, মাহফুজুল আজম রোমেল যুগ্ম কোষাধ্যক্ষ।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।

এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি গুলশান এলাকার নাগরিক সেবা, নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা জানিয়েছেন।

এমএমএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow