আবারও টিভি পর্দায় ইমরান শো

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সংগীত বিচিত্রানুষ্ঠান ‘ইমরান-শো, বকুলও চন্দনে গানের বন্ধনে’। তৃতীয়বারের মতো এটিএন বাংলার ঈদ আয়োজনে অনুষ্ঠানটি প্রচার হয়। চ্যানেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি ফের প্রচার করা হবে। এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান নিয়ে। এবারের ঈদ পর্বে শোনা গেছে চন্দন সিনহার কণ্ঠে তিনটি নতুন গান। পাশাপাশি চন্দনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং আতিয়া আনিসা। এ ছাড়া তারই গাওয়া একটি গান করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি চন্দনের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দর্শক উপস্থিতিতে গেয়েছেন ইমরান মাহমুদুল। এবারের পর্বে চমক হিসেবে ছিল গীতিকবি কবির বকুলের কণ্ঠেও চন্দনের একটি গান। এবারের পর্বে প্রথমবার রাখা হয়েছিল দর্শক উপস্থিতি। গানের মাঝে কথোপকথনে অংশগ্রহণ করছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু।  এ প্রসঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘দর্শক অনুষ্ঠানটি পছন্দ করায় তৃত

আবারও টিভি পর্দায় ইমরান শো
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সংগীত বিচিত্রানুষ্ঠান ‘ইমরান-শো, বকুলও চন্দনে গানের বন্ধনে’। তৃতীয়বারের মতো এটিএন বাংলার ঈদ আয়োজনে অনুষ্ঠানটি প্রচার হয়। চ্যানেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি ফের প্রচার করা হবে। এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান নিয়ে। এবারের ঈদ পর্বে শোনা গেছে চন্দন সিনহার কণ্ঠে তিনটি নতুন গান। পাশাপাশি চন্দনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং আতিয়া আনিসা। এ ছাড়া তারই গাওয়া একটি গান করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি চন্দনের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দর্শক উপস্থিতিতে গেয়েছেন ইমরান মাহমুদুল। এবারের পর্বে চমক হিসেবে ছিল গীতিকবি কবির বকুলের কণ্ঠেও চন্দনের একটি গান। এবারের পর্বে প্রথমবার রাখা হয়েছিল দর্শক উপস্থিতি। গানের মাঝে কথোপকথনে অংশগ্রহণ করছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু।  এ প্রসঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘দর্শক অনুষ্ঠানটি পছন্দ করায় তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকেছি ও উপস্থাপনা করছি। তা ছাড়া আমার বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়নটাও চমৎকার। তাই এই শোতে আমি বেশ সাবলীলভাবেই কাজটা করতে পারি।’ ‘ইমরান শো’ অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow