আবাসন খাতের ১০ এমপি: স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় রিহ্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবাসন খাত সংশ্লিষ্ট অন্তত ১০ জন সদস্য সংসদ পদে নির্বাচিত হওয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব পরিবারের এই প্রতিনিধিত্ব আবাসন খাতের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে সংগঠনটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রিহ্যাবের বোর্ড সভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সভায় রিহ্যাব নেতারা বলেন, সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বাড়ায় নীতিগত সংস্কার ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। নির্বাচিত রিহ্যাব সংশ্লিষ্ট এমপিরাসভায় বিশেষভাবে যেসব সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়, তারা হলেন—শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর), মোস্তাফিজুর রহমান ভূইয়া (নারায়ণগঞ্জ-১), ফখরুল ইসলাম (নোয়াখালী-৫), কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মনজুর এলাহী (নরসিংদী-৩), মজিবুর রহমান সরওয়া (বরিশাল-৫), শেখ রবিউল (ঢাকা-১০), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), রফিকুল ইসলাম হিলাল

আবাসন খাতের ১০ এমপি: স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় রিহ্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবাসন খাত সংশ্লিষ্ট অন্তত ১০ জন সদস্য সংসদ পদে নির্বাচিত হওয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব পরিবারের এই প্রতিনিধিত্ব আবাসন খাতের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রিহ্যাবের বোর্ড সভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সভায় রিহ্যাব নেতারা বলেন, সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বাড়ায় নীতিগত সংস্কার ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

নির্বাচিত রিহ্যাব সংশ্লিষ্ট এমপিরা
সভায় বিশেষভাবে যেসব সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়, তারা হলেন—শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর), মোস্তাফিজুর রহমান ভূইয়া (নারায়ণগঞ্জ-১), ফখরুল ইসলাম (নোয়াখালী-৫), কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মনজুর এলাহী (নরসিংদী-৩), মজিবুর রহমান সরওয়া (বরিশাল-৫), শেখ রবিউল (ঢাকা-১০), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), রফিকুল ইসলাম হিলালী (নেত্রকোনা-৩)।

নীতিগত জটিলতা নিরসনের প্রত্যাশা
বোর্ড সভায় জানানো হয়, জাতীয় সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বাড়ায় কর কাঠামোর সংস্কার, নগর পরিকল্পনা, ড্যাপ বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন জটিলতা নিরসনে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

রিহ্যাব নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে আবাসন শিল্প নানা সংকটে পড়েছে। সংসদে সরাসরি প্রতিনিধিত্ব থাকায় খাতটির বাস্তব সমস্যা ও সম্ভাবনাগুলো এখন আরও জোরালোভাবে উপস্থাপন করা যাবে।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, রিহ্যাব পরিবারের ১০ জন সদস্যের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের আবাসন শিল্পের জন্য একটি শক্ত ভিত্তি তৈরির ইঙ্গিত।

তিনি বলেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, নির্মাণশিল্পের সম্প্রসারণ, সংশ্লিষ্ট উপখাতের বিকাশ এবং রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংসদে প্রতিনিধিত্ব থাকায় খাতটির ন্যায্য দাবি ও সম্ভাবনাগুলো যথাযথ গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন সরকারের প্রতি শুভেচ্ছা
সভায় রিহ্যাব সভাপতি দুদিনের মধ্যে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে আগাম অভিনন্দন জানান। একই সঙ্গে নির্বাচনে বিজিত দলগুলোকেও শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করবেন বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের উন্নয়ন অভিযাত্রায় নবনির্বাচিত সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ইএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow