আবাসন সমস্যা সমাধানে ডাকসুর ৩ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সমস্যার সমাধানে তিন দফা দাবি বাস্তবায়ন ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সিট বণ্টনের নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, সিট নীতিমালা নির্ধারণসহ কয়েকটি দাবি নিয়ে তারা আগে থেকেই প্রশাসনের সঙ্গে আলোচনা করে আসছিলেন। তাদের মূল দাবি ছিল- প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন সময়মতো হলে সিট পায়, সিট না পেলে আবাসন ভাতা দেওয়া হয় এবং রিঅ্যাড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ করা হয়। তিনি অভিযোগ করেন, প্রশাসন ৩০ এপ্রিলের মধ্যে বিভিন্ন হলে সিটবিহীন অবস্থায় থাকা শিক্ষার্থীদের তালিকা এবং এ বিষয়ে করণীয় জানাবে বলে আশ্বাস দিলেও এখনো তা চূড়ান্ত করা হয়নি। পাশাপাশি সিট বণ্টনের কোনো সুনির্দিষ্ট নীতিমালাও ঘোষণা করা হয়নি। ফরহাদ জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে উপ

আবাসন সমস্যা সমাধানে ডাকসুর ৩ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সমস্যার সমাধানে তিন দফা দাবি বাস্তবায়ন ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সিট বণ্টনের নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, সিট নীতিমালা নির্ধারণসহ কয়েকটি দাবি নিয়ে তারা আগে থেকেই প্রশাসনের সঙ্গে আলোচনা করে আসছিলেন। তাদের মূল দাবি ছিল- প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন সময়মতো হলে সিট পায়, সিট না পেলে আবাসন ভাতা দেওয়া হয় এবং রিঅ্যাড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ করা হয়।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ৩০ এপ্রিলের মধ্যে বিভিন্ন হলে সিটবিহীন অবস্থায় থাকা শিক্ষার্থীদের তালিকা এবং এ বিষয়ে করণীয় জানাবে বলে আশ্বাস দিলেও এখনো তা চূড়ান্ত করা হয়নি। পাশাপাশি সিট বণ্টনের কোনো সুনির্দিষ্ট নীতিমালাও ঘোষণা করা হয়নি।

ফরহাদ জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে উপ-উপাচার্য (একাডেমিক) ও উপাচার্য নীতিমালা প্রস্তাব দিতে বলেছেন। এরইমধ্যে তারা মৌখিকভাবে কিছু প্রস্তাব দিয়েছেন, যেখানে সেশনভিত্তিক সিট বণ্টন, রিঅ্যাডের মাধ্যমে হলে অবস্থান সীমিত করা এবং সিটের মেয়াদ শেষে শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ডাকসুর তিন দফা দাবির মধ্যে রয়েছে- সব হলের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট নীতিমালা প্রণয়ন, সেই নীতির ভিত্তিতে অযোগ্যদের সিট বাতিল এবং কেবল নিয়মিত ও বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।

এফএআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow