আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই অতিরিক্ত আমদানি ব্যয় বহনের নির্দেশনা দিয়ে একটি মন্ত্রীপর্যায়ের আদেশ জারি করেছেন। খবর দ্য টাইমস কুয়েতের।  সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পণ্য আমদানির ক্ষেত্রে যেসব অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে, তা সরকার বহন করবে। এর লক্ষ্য হলো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং দাম স্থিতিশীল রাখা। কর্তৃপক্ষ জানায়, সমুদ্র, স্থল বা আকাশপথে সরবরাহ ব্যাহত হলে আমদানিকারকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা তুলনামূলক ব্যয়বহুল। এই বাড়তি খরচই সরকার ভর্তুকি হিসেবে দেবে। এই সুবিধা মূলত অত্যাবশ্যকীয় পণ্যের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, ভোজ্যতেল, চিনি, হিমায়িত মুরগি, টমেটো পেস্ট, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, বোতলজাত পানি এবং বিভিন্ন ক্যানজাত খাদ্য। প্রয়োজনে বাজার পরিস্থিতি বিবেচনায় তালিকায় আরও পণ্য যুক্ত করার ক্ষমতাও মন্ত্রীর হাতে রাখা হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নি

আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই অতিরিক্ত আমদানি ব্যয় বহনের নির্দেশনা দিয়ে একটি মন্ত্রীপর্যায়ের আদেশ জারি করেছেন। খবর দ্য টাইমস কুয়েতের। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পণ্য আমদানির ক্ষেত্রে যেসব অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে, তা সরকার বহন করবে। এর লক্ষ্য হলো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং দাম স্থিতিশীল রাখা।

কর্তৃপক্ষ জানায়, সমুদ্র, স্থল বা আকাশপথে সরবরাহ ব্যাহত হলে আমদানিকারকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা তুলনামূলক ব্যয়বহুল। এই বাড়তি খরচই সরকার ভর্তুকি হিসেবে দেবে।

এই সুবিধা মূলত অত্যাবশ্যকীয় পণ্যের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, ভোজ্যতেল, চিনি, হিমায়িত মুরগি, টমেটো পেস্ট, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, বোতলজাত পানি এবং বিভিন্ন ক্যানজাত খাদ্য।

প্রয়োজনে বাজার পরিস্থিতি বিবেচনায় তালিকায় আরও পণ্য যুক্ত করার ক্ষমতাও মন্ত্রীর হাতে রাখা হয়েছে।

আঞ্চলিক সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কুয়েত, যাতে খাদ্য সংকট বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow