আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না : মুফতি ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গুপ্ত রাজনীতি করে না বলে দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। তার দাবি, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন তাদের দল সবসময়ই প্রকাশ্য ও স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তিনি বলেন, আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না, আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (০১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি ফয়জুল করীম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। সেই কার্ডের অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে ইসলামী আন্দোলনের শীর্ষ এই নেতা আরও বলেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গুপ্ত রাজনীতি করে না বলে দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। তার দাবি, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন তাদের দল সবসময়ই প্রকাশ্য ও স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে।
তিনি বলেন, আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না, আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (০১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। সেই কার্ডের অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে ইসলামী আন্দোলনের শীর্ষ এই নেতা আরও বলেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম। বর্তমানে সংসদে পুরোনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক আবারও উত্থাপিত হচ্ছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর। বিরোধী দলকে পরিষ্কার করতে হবে, তারা শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে ইসলামি শরিয়াহর পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।
What's Your Reaction?