আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, এ বিষয়ে তিনটি প্রস্তাবনার মধ্যে প্রথম প্রস্তাবনায় রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা রয়েছে।' তিনি আরও বলেন, 'এর মধ্যে এক নম্বর প্রস্তাবনাটি হলো আপনার উল্লেখ করা ওই রুটে সেতু নির্মাণ। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি—এ কথা এই মুহূর্তে বলতে পারি। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।' মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রমও চলমান রয়েছে।

আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, এ বিষয়ে তিনটি প্রস্তাবনার মধ্যে প্রথম প্রস্তাবনায় রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ।

সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'এর মধ্যে এক নম্বর প্রস্তাবনাটি হলো আপনার উল্লেখ করা ওই রুটে সেতু নির্মাণ। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি—এ কথা এই মুহূর্তে বলতে পারি। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।'

মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রমও চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow