আরেক দেশে মার্কিন ঘাঁটি হামলা, বিমানে আগুন

প্রথমবারের মতো বাগদাদে মার্কিন ভিক্টরি ঘাঁটিতে হামলা হয়েছে। এ সময় ঘাঁটিতে থাকা একটি বিমানে আগুন লেগে গেছে।  সোমবার (৩০ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টরি বেসে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব শব্দ ড্রোন নয় বরং রকেট হামলার ফলে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  প্রাথমিক তথ্যে জানা গেছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে থাকা এই ঘাঁটিকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। হামলার সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এতে একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর আগে একই এলাকায় ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হতাহতের ঘটনাও ঘটে । এই হামলাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সময় ভিক্টরি বেস ছিল দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত সামরিক অঞ্চলগুলোর একটি। যদিও বর্তমানে সেখা

আরেক দেশে মার্কিন ঘাঁটি হামলা, বিমানে আগুন

প্রথমবারের মতো বাগদাদে মার্কিন ভিক্টরি ঘাঁটিতে হামলা হয়েছে। এ সময় ঘাঁটিতে থাকা একটি বিমানে আগুন লেগে গেছে। 

সোমবার (৩০ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টরি বেসে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব শব্দ ড্রোন নয় বরং রকেট হামলার ফলে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে থাকা এই ঘাঁটিকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। হামলার সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এতে একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে আগুনে পুড়ে যায়।

এর আগে একই এলাকায় ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হতাহতের ঘটনাও ঘটে ।

এই হামলাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সময় ভিক্টরি বেস ছিল দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত সামরিক অঞ্চলগুলোর একটি। যদিও বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন নেই, কারণ যুক্তরাষ্ট্র আগেই ঘাঁটিটি খালি করেছে।

এদিকে, রাতজুড়ে বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে, যা পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। তবে সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow