গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ)স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান তাকে বহিষ্কার করেন। একই সঙ্গে মহানগর স্বেচছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকেও বহিষ্কার করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দুপক্ষই চলে যান। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দুপক্ষ সং

গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ)স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান তাকে বহিষ্কার করেন।

একই সঙ্গে মহানগর স্বেচছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকেও বহিষ্কার করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দুপক্ষই চলে যান। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow