সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালেন সাকিব

বিশ্বব্যাপী চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এখনো কয়েকদিন বাকি থাকলেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।’ মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন এমন আশা জানিয়ে তারকা এই অলরাউন্ডার আরো বলেন, ‘আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক৷ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’ জাতীয় দলের বাইরে থাকলেও খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলার নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি সাকিব। তবে টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন ক্রিকেট অপারেন্সের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow