তালতলা মার্কেট: ভেতরে-ফুটপাতে সমানে চলছে ঈদের কেনাবেচা

ঈদের বাজারে বড় বড় বিপণিবিতানেও বিক্রেতারা বলেন ‘বেচাকেনা কম’, খিলগাঁও তালতলা মার্কেটে সেখানে চিত্রটা উল্টো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওই মার্কেটে ক্রেতারা কিছু না কিছু কিনছেন-ই। শুক্রবার (১৩ মার্চ) ছুটির দিনে মার্কেটের অনেক গলিতে পা ফেলারও জায়গা নেই। জমে উঠেছে ওই মার্কেটের সামনে জনপ্রিয় ফুটপাতগুলোও। যে বিক্রেতাদের কিছুটা কম বিক্রি, তারাও শুকরিয়া আদায় করে বলছেন, মধ্যবিত্তের মার্কেট, সেই তুলনায় এখানে বিক্রি খুব ভালো। এবার ঈদে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে। তারা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি এ ধারায় থাকলে গত কয়েক বছরের মধ্যে এ বছর সবোর্চ্চ বিক্রি হবে। তালতলা মার্কেটের সঙ্গী বিপণি বিতানের আমিনুল ইসলাম বলেন, বিক্রি যা হচ্ছে এতে আমরা খুশি। ক্রেতা আছে, শেষ সময়ে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা করছি। এ মার্কেটটি তুলনামূলক কমদামের কাপড়ের জন্য জনপ্রিয়। যে কারণে ক্রেতাদের মুখেও সন্তুষ্টি বেশি। দরদাম করে, দেখেশুনে, তুলনামূলক কম দাম দিয়ে ভালো পণ্যটাই কিনতে পারছেন তারা বলে জানিয়ে বাসাবোর মহিমা আক্তার বলেন, এখানে এলে বাজেটের মধ্যে সবকিছু কেনা যায়। অন্য মার্কেটে পণ্যের আকাশপাতাল দাম চাওয়ার প্রবণতা এখানে

তালতলা মার্কেট: ভেতরে-ফুটপাতে সমানে চলছে ঈদের কেনাবেচা

ঈদের বাজারে বড় বড় বিপণিবিতানেও বিক্রেতারা বলেন ‘বেচাকেনা কম’, খিলগাঁও তালতলা মার্কেটে সেখানে চিত্রটা উল্টো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওই মার্কেটে ক্রেতারা কিছু না কিছু কিনছেন-ই। শুক্রবার (১৩ মার্চ) ছুটির দিনে মার্কেটের অনেক গলিতে পা ফেলারও জায়গা নেই। জমে উঠেছে ওই মার্কেটের সামনে জনপ্রিয় ফুটপাতগুলোও।

যে বিক্রেতাদের কিছুটা কম বিক্রি, তারাও শুকরিয়া আদায় করে বলছেন, মধ্যবিত্তের মার্কেট, সেই তুলনায় এখানে বিক্রি খুব ভালো। এবার ঈদে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে। তারা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি এ ধারায় থাকলে গত কয়েক বছরের মধ্যে এ বছর সবোর্চ্চ বিক্রি হবে।

তালতলা মার্কেটের সঙ্গী বিপণি বিতানের আমিনুল ইসলাম বলেন, বিক্রি যা হচ্ছে এতে আমরা খুশি। ক্রেতা আছে, শেষ সময়ে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা করছি।

jagonews24.com

এ মার্কেটটি তুলনামূলক কমদামের কাপড়ের জন্য জনপ্রিয়। যে কারণে ক্রেতাদের মুখেও সন্তুষ্টি বেশি। দরদাম করে, দেখেশুনে, তুলনামূলক কম দাম দিয়ে ভালো পণ্যটাই কিনতে পারছেন তারা বলে জানিয়ে বাসাবোর মহিমা আক্তার বলেন, এখানে এলে বাজেটের মধ্যে সবকিছু কেনা যায়। অন্য মার্কেটে পণ্যের আকাশপাতাল দাম চাওয়ার প্রবণতা এখানে নেই। যে কারণে সবসময় এ মার্কেটে আসি।

শুক্রবার ছুটির দিনে জুমার নামাজের পরপরই পুরো পরিবার নিয়ে ফরিদুল রেজা এসেছিলেন তালতলা মার্কেটে। তিনি জানালেন, এর আগে তিনি ছেলে-মেয়েদের জন্য কেনাকাটা করেছেন মৌচাক মার্কেটে। এখনো অনেক কেনাকাটা বাকি, অন্য মার্কেটে বেশি ঘুরতে হয়, যে কারণে তালতলা মার্কেটে একছাদের নিচে সবকিছু কিনতে এসেছেন।

ঈদের সময় অন্য বিপণিবিতানে বিক্রেতারা আকাশছোঁয়া দাম চাইলেও এ মার্কেটে তেমনটি দেখা গেলো না। চার বছর ধরে এ মার্কেটে কেনাকাটা করেন মুমিন হোসেন। তিনি বললেন, এখানে বিক্রেতারা বেশি বিক্রি করে, লাভ কম রাখে। দামাদামি করা যায়। আর এই মার্কেট হলো গরিবের আরামের মার্কেট। শোরুমে তো আমাদের সবার যাওয়ার সামর্থ্য নেই।

jagonews24.com

এদিকে, এ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের ঈদের বেচা-বিক্রিও তুলনামূলক ভালো। প্রচুর মানুষকে ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করতে দেখা গেছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার প্রধান পছন্দ হয়ে উঠেছে তালতলা ও আশেপাশের ফুটপাতের বাজারগুলো।

দেখা যায়, মার্কেটের ভেতরের চেয়ে মাঝখানের ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সিটি করপোরেশনের এ মার্কেটের আশপাশে খালি ফুটপাতগুলো এখন গমগম করছে ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায়। শত শত মানুষ ভিড় করছেন তুলনামূলক কম দামে পণ্য কেনার জন্য। তাই সারাক্ষণই হাঁকডাকে সরগরম প্রতিটি দোকান।

ফুটপাতে শার্ট ও প্যান্টের পসরা সাজিয়ে বসেছেন আবিদ হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে। সকাল থেকেই ক্রেতা আসতে শুরু করেছেন। মাঝে জুমার নামাজের সময় বিক্রি সাময়িক বন্ধ ছিল। তবে নামাজের পর আবার ক্রেতা সমাগম বেড়েছে। আজ সেহেরি পর্যন্ত বেচাকেনা চলবে।

ফুটপাতের কিছু ব্যবসায়ীর দম ফেলার সুযোগ পাচ্ছেন না। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে তাদের বিক্রিও ততই বাড়ছে। মার্কেটের সামনের অংশের ফুটপাত থেকে জুতা কিনে বেবি আক্তার নামের একজন ক্রেতা বলেন, সস্তা মনে হলো, তাই বাচ্চাদের জন্য দুই জোড়া জুতা কিনলাম। এবার ঈদে তেমন কিছু কেনার পরিকল্পনা ছিল না। কমে পেলাম বলে কেনা হলো।

ঈদ কেনাকাটায় বিত্তবানদের প্রয়োজন না হলেও, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। তবে বিত্তবানদেরও ফুটপাত থেকে গ্রামের মানুষ এবং আত্মীয়স্বজনের জন্য কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা ফুটপাতের এ দোকানগুলো।

এনএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow