শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ এপ্রিল থেকে ঢাকা-শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালু হবে। মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সুবিধার্থে নতুন করে এসব রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা। ঘোষণা অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চার দিন- শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার- ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরবে। অন্যদিকে, ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন-
মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ এপ্রিল থেকে ঢাকা-শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালু হবে।
মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সুবিধার্থে নতুন করে এসব রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।
ঘোষণা অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চার দিন- শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার- ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরবে।
অন্যদিকে, ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন- শনিবার, সোমবার ও বৃহস্পতিবার- ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালিত হবে। শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে সরাসরি আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে।
এ ছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে।
সংস্থাটি জানায়, ঢাকা থেকে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ফ্লাইট চলাচল করছে। খুব শিগগিরই ঢাকা-দোহা রুটেও পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
টিকিট সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
What's Your Reaction?