ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে একটি ইটভাটায় ট্রাক থেকে মাটি আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিরুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজিব (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ‘ফাইভ স্টার’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রাম পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর কাজ চলছিল। মাটি নামানোর সুবিধার্থে চালক মহিরুল ট্রাকের পেছনের অংশ (ড্রাম) ওপরে তোলেন। এ সময় ওপরে থাকা বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন তারের সঙ্গে ড্রামটির স্পর্শ লাগলে পুরো ট্রাকটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই চালক মহিরুল ইসলাম দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ট্রাকের সহযোগী বা পাশে থাকা ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা মারাত্মকভাবে পুড়ে গেছে এবং
মেহেরপুরের গাংনীতে একটি ইটভাটায় ট্রাক থেকে মাটি আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিরুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজিব (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ‘ফাইভ স্টার’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রাম পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর কাজ চলছিল। মাটি নামানোর সুবিধার্থে চালক মহিরুল ট্রাকের পেছনের অংশ (ড্রাম) ওপরে তোলেন। এ সময় ওপরে থাকা বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন তারের সঙ্গে ড্রামটির স্পর্শ লাগলে পুরো ট্রাকটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই চালক মহিরুল ইসলাম দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ট্রাকের সহযোগী বা পাশে থাকা ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা মারাত্মকভাবে পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।