আরেক সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ মে)  রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিটনকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।  এর আগে শনিবার (৯ মে) রাতে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান ও শুক্রবার (৮ মে) বগুড়ার ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow