আরো ১২ ‘ভুয়া’ জুলাইযোদ্ধা গেজেট থেকে বাদ
‘মিথ্যা তথ্য’ দিয়ে নাম অন্তর্ভুক্ত করা আরো ১২ জন জুলাইযোদ্ধার গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব নাম বাতিল করা হয়েছে।
What's Your Reaction?
