‘আর্জেন্টিনা ইচ্ছে করে হেরেছে’ বিশ্বাস করে বসেছিলেন মেদিনার মা’ও
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার এখনও মেনে নিতে পারছেন না অনেক সমর্থক। সেই হতাশার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন ও ভিত্তিহীন দাবি। অবশেষে এসব নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফাইনালে ইচ্ছাকৃতভাবে না জেতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেডিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এতটাই ব্যাপক আকার নিয়েছিল যে, তা তার নিজের পরিবারকে বোঝাতে গলদঘর্ম হতে হয়েছে। ফার্নে কন গ্রেগোকে দেওয়া সাক্ষাৎকারে মেদিনা জানান, বিশ্বকাপ ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রমূলক গুজব শেষ পর্যন্ত তার পরিবারের কাছেও পৌঁছে যায়। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার মা আমাকে বলেছিলেন, \'আমারও এখন একটু একটু সন্দেহ হচ্ছে...\'।’ মেদিনা তার মাকে বলেন, ‘তুমিও কি এসব বিশ্বাস করবে? বলো তো, আমরা কেন জেতার ইচ্ছা ছাড়া মাঠে নামব? পৃথিবীর অন্য যেকোনো দলের মতো আমরাও বিশ্বকাপ জিততে চেয়েছিলাম।’ ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার আরও বলেন, ‘আমরা যদি ফাইনাল জিততাম, সবচেয়ে আগে আমিই উদযাপন করতাম।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার এখনও মেনে নিতে পারছেন না অনেক সমর্থক। সেই হতাশার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন ও ভিত্তিহীন দাবি। অবশেষে এসব নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফাইনালে ইচ্ছাকৃতভাবে না জেতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেডিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এতটাই ব্যাপক আকার নিয়েছিল যে, তা তার নিজের পরিবারকে বোঝাতে গলদঘর্ম হতে হয়েছে।
ফার্নে কন গ্রেগোকে দেওয়া সাক্ষাৎকারে মেদিনা জানান, বিশ্বকাপ ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রমূলক গুজব শেষ পর্যন্ত তার পরিবারের কাছেও পৌঁছে যায়। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার মা আমাকে বলেছিলেন, 'আমারও এখন একটু একটু সন্দেহ হচ্ছে...'।’
মেদিনা তার মাকে বলেন, ‘তুমিও কি এসব বিশ্বাস করবে? বলো তো, আমরা কেন জেতার ইচ্ছা ছাড়া মাঠে নামব? পৃথিবীর অন্য যেকোনো দলের মতো আমরাও বিশ্বকাপ জিততে চেয়েছিলাম।’
২৫ বছর বয়সী এই ডিফেন্ডার আরও বলেন, ‘আমরা যদি ফাইনাল জিততাম, সবচেয়ে আগে আমিই উদযাপন করতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরেছি। এখন সেই হার মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, যত কঠিনই হোক না কেন।’
তিনি বলেন, পরাজয় যতই কষ্টের হোক, তা দলের লড়াই করার মানসিকতাকে দুর্বল করতে পারবে না। বিশ্বচ্যাম্পিয়নের আসনে ফেরার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা আগের মতোই কঠোর পরিশ্রম চালিয়ে যাবে।
মেদিনার এই বক্তব্য আবারও দেখিয়ে দিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর শুধু খেলোয়াড়দের নয়, তাদের পরিবারের ওপরও কতটা প্রভাব ফেলতে পারে। তার নিজের মায়ের কাছেও যখন এসব গুজব পৌঁছে যায়, তখন ব্যক্তিগতভাবে সত্যিটা পরিষ্কার করতে বাধ্য হন এই আর্জেন্টাইন ফুটবলার।
এমএমআর
What's Your Reaction?