আর্জেন্টিনা জেতায় ন্যাড়া হলেন ব্রাজিল সমর্থক

আর্জেন্টিনা ম্যাচ জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। সেই কথা রাখতেই ন্যাড়া হলেন ব্রাজিলের এই কট্টর সমর্থক। আর্জেন্টিনা ম্যাচ জেতার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ওই শিক্ষার্থী তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন। মাথা ন্যাড়ার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, ‘কট্টর ব্রাজিল সমর্থক আমি, গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি ন্যাড়া হব।’ তিনি আরও বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে ন্যাড়া হব। তাহলে ন্যাড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই ন্যাড়া হচ্ছি।’ ন্যাড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।” আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে ন্যাড়া হবে। পূর্বঘ

আর্জেন্টিনা জেতায় ন্যাড়া হলেন ব্রাজিল সমর্থক

আর্জেন্টিনা ম্যাচ জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। সেই কথা রাখতেই ন্যাড়া হলেন ব্রাজিলের এই কট্টর সমর্থক।

আর্জেন্টিনা ম্যাচ জেতার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ওই শিক্ষার্থী তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

মাথা ন্যাড়ার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, ‘কট্টর ব্রাজিল সমর্থক আমি, গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি ন্যাড়া হব।’

তিনি আরও বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে ন্যাড়া হব। তাহলে ন্যাড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই ন্যাড়া হচ্ছি।’

ন্যাড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।”

আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে ন্যাড়া হবে। পূর্বঘোষণা অনুযায়ী আজ তা বাস্তবায়ন করেছে। কথা রাখায় তাকে ধন্যবাদ জানাই।’

এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow