আর্থিক সংকটে মাঠে পচছিল পাট, অসহায় কৃষকের পাশে আনসার-ভিডিপি
শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে জমির পাকা পাট কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার প্রান্তিক কৃষক মো. আলতাফ বিশ্বাস। সময়মতো পাট না কাটতে পারলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। স্বেচ্ছাশ্রমে দিনভর কাজ করে তার জমির পাট কেটে দিয়েছেন আনসার-ভিডিপির সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী শ্রীপুর উপজেলার ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শ্রমিকের তীব্র সংকট এবং উচ্চ মজুরির কারণে অনেক কৃষকই সময়মতো পাট কাটতে হিমশিম খাচ্ছেন। সেই পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার কারণে আলতাফ বিশ্বাসও শ্রমিক নিয়োগ দিতে পারেননি। ফলে জমিতে পাকা পাট নষ্ট হওয়ার উপক্রম হয়। মো. আলতাফ বিশ্বাস বলেন, বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না। আনসার-ভিডিপির এ মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও প্রশংসার জোয়ার বইছে। ভিডিপি দ
শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে জমির পাকা পাট কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার প্রান্তিক কৃষক মো. আলতাফ বিশ্বাস। সময়মতো পাট না কাটতে পারলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। স্বেচ্ছাশ্রমে দিনভর কাজ করে তার জমির পাট কেটে দিয়েছেন আনসার-ভিডিপির সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী শ্রীপুর উপজেলার ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শ্রমিকের তীব্র সংকট এবং উচ্চ মজুরির কারণে অনেক কৃষকই সময়মতো পাট কাটতে হিমশিম খাচ্ছেন। সেই পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার কারণে আলতাফ বিশ্বাসও শ্রমিক নিয়োগ দিতে পারেননি। ফলে জমিতে পাকা পাট নষ্ট হওয়ার উপক্রম হয়।
মো. আলতাফ বিশ্বাস বলেন, বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না।
আনসার-ভিডিপির এ মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও প্রশংসার জোয়ার বইছে।
ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম বলেন, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুনের নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রসহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?