আলজেরিয়ার উপকূলে নৌকা ডুবে ১৭ সোমালি অভিবাসীর মৃত্যু
আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী সমুদ্রপথে নৌকা ডুবে অন্তত ১৭ জন সোমালি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আলজেরিয়ায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ আহমেদ হাসান। শুক্রবার (২৪ এপ্রিল) সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিখোঁজ স্বজনদের খোঁজে অভিভাবকদের কাছ থেকে তিনি একাধিক ফোনকল পেয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের। তিনি বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। ইউরোপে পৌঁছানোর উদ্দেশে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় নৌকাটি উল্টে গেলে তারা পানিতে ডুবে মারা যান। রাষ্ট্রদূত আরও জানান, সন্তানদের অবস্থান জানতে চেয়ে অনেক অভিভাবক তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন। তারা জানায়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি উপকূলীয় অঞ্চলে আফ্রিকান অভিবাসীদের একটি দল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। উত্তর আফ্রিকা থেকে স্পেনগামী এ সমুদ্রপথটি ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে অভিবাসীরা অতিরিক্ত যাত্রীবোঝাই ও ছোট নৌযানে করে ঝুঁকিপূর্ণ এ যাত্রা করে থাকেন। এর ফলে প্রায়ই প্রা
আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী সমুদ্রপথে নৌকা ডুবে অন্তত ১৭ জন সোমালি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আলজেরিয়ায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ আহমেদ হাসান।
শুক্রবার (২৪ এপ্রিল) সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিখোঁজ স্বজনদের খোঁজে অভিভাবকদের কাছ থেকে তিনি একাধিক ফোনকল পেয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
তিনি বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। ইউরোপে পৌঁছানোর উদ্দেশে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় নৌকাটি উল্টে গেলে তারা পানিতে ডুবে মারা যান।
রাষ্ট্রদূত আরও জানান, সন্তানদের অবস্থান জানতে চেয়ে অনেক অভিভাবক তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন। তারা জানায়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি উপকূলীয় অঞ্চলে আফ্রিকান অভিবাসীদের একটি দল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
উত্তর আফ্রিকা থেকে স্পেনগামী এ সমুদ্রপথটি ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে অভিবাসীরা অতিরিক্ত যাত্রীবোঝাই ও ছোট নৌযানে করে ঝুঁকিপূর্ণ এ যাত্রা করে থাকেন। এর ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
What's Your Reaction?