আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন দিনমজুর

প্রায় দেড়বছর বন্ধ থাকার পর অবশেষে পতাকা উড়ল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয় খুলে পতাকা উত্তোলন করেন ইলিয়াস শেখ নামের স্থানীয় এক দিনমজুর। দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও দিনমজুরের প্রচেষ্টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টির কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দেড় বছর ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়ের ফটক খোলা হয়। উপস্থিত সবার সম্মতিতে ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করা হয়। পতাকা উত্তোলন শেষে ইলিয়াাস শেখ আবেগাপ্লুত হয়ে বলেন, আমি দিনমজুর মানুষ। কোনোদিন ভাবিনি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করব। কার্যালয়টি খোলার পর সকলে আমাকে সম্মান দিয়ে পতাকা উত্তোলন করত বলেন। এত সবাই খুশি। উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাধারণ মানুষের সাথে দলের সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আর

আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন দিনমজুর

প্রায় দেড়বছর বন্ধ থাকার পর অবশেষে পতাকা উড়ল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয় খুলে পতাকা উত্তোলন করেন ইলিয়াস শেখ নামের স্থানীয় এক দিনমজুর।

দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও দিনমজুরের প্রচেষ্টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টির কার্যক্রম শুরু করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দেড় বছর ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়ের ফটক খোলা হয়। উপস্থিত সবার সম্মতিতে ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করা হয়।

পতাকা উত্তোলন শেষে ইলিয়াাস শেখ আবেগাপ্লুত হয়ে বলেন, আমি দিনমজুর মানুষ। কোনোদিন ভাবিনি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করব। কার্যালয়টি খোলার পর সকলে আমাকে সম্মান দিয়ে পতাকা উত্তোলন করত বলেন। এত সবাই খুশি।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাধারণ মানুষের সাথে দলের সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ইলিয়াস শেখ দলের প্রতি ভালোবাসা থেকে এ কাজ করেছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, এক পাগল এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিল এখন কিছুই নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow