একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। রাষ্ট্রপতির পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত হাজারো মানুষ। মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের নিয়েও শহীদ মিনারে আসেন তিনি। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরাও। পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিন বাহিনীর প্রধানদের পর শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধীদলী

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

রাষ্ট্রপতির পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত হাজারো মানুষ।

মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের নিয়েও শহীদ মিনারে আসেন তিনি। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরাও।

পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিন বাহিনীর প্রধানদের পর শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলামসহ জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।

এরপর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। দিনটি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে পালন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow