আল্লাহর আজাবের ভয়
আল্লাহতায়ালা বলেন, ‘তাদের কৃতকর্মের দরুন যদি তাদের ওপর কোনো বিপদ আসে, তবে তাদের কী অবস্থা হবে? অতঃপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম করে ফিরে এসে বলবে—আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছু চাইনি! এরাই হলো ওই সব লোক, যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহতায়ালা অবগত। অতএব, আপনি ওদের উপেক্ষা করুন এবং ওদের সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন, যা তাদের জন্য কল্যাণকর।’ (সুরা নিসা : ৬২-৬৩) শিক্ষা ১. পৃথিবীতে মানুষ যেমন কর্ম করবে তেমন প্রতিফল পাবে। ভালো কর্ম করলে ভালো প্রতিফল আর মন্দ কর্ম করলে মন্দ প্রতিফল। মানুষের ওপর যে বিপদ আসে, তা মূলত মানুষের কৃতকর্মের প্রতিফল। ২. মুনাফেক স্বভাবের লোকরা আল্লাহর আজাবকে ভয় করা সত্ত্বেও পাপে লিপ্ত হয়। ফলে যখন কোনো আজাব আপতিত হয়, তখন তারা আল্লাহর নাম নেওয়া, মুমিনদের কাছে আসা ও কল্যাণকামিতা প্রকাশ করা শুরু করে। ৩. আল্লাহ প্রত্যেকের মনের অবস্থা সম্পর্কে জানেন। তাই অন্তরকে একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত করা। ৪. মুনাফেক স্বভাবের লোকদের যথাসম্ভব এড়িয়ে চলা। সম্ভব হলে সদুপদেশ প্রদান করা এবং কল্যাণকর কথা শুনিয়ে দেওয়া।
আল্লাহতায়ালা বলেন, ‘তাদের কৃতকর্মের দরুন যদি তাদের ওপর কোনো বিপদ আসে, তবে তাদের কী অবস্থা হবে? অতঃপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম করে ফিরে এসে বলবে—আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছু চাইনি! এরাই হলো ওই সব লোক, যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহতায়ালা অবগত। অতএব, আপনি ওদের উপেক্ষা করুন এবং ওদের সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন, যা তাদের জন্য কল্যাণকর।’ (সুরা নিসা : ৬২-৬৩)
শিক্ষা
১. পৃথিবীতে মানুষ যেমন কর্ম করবে তেমন প্রতিফল পাবে। ভালো কর্ম করলে ভালো প্রতিফল আর মন্দ কর্ম করলে মন্দ প্রতিফল। মানুষের ওপর যে বিপদ আসে, তা মূলত মানুষের কৃতকর্মের প্রতিফল।
২. মুনাফেক স্বভাবের লোকরা আল্লাহর আজাবকে ভয় করা সত্ত্বেও পাপে লিপ্ত হয়। ফলে যখন কোনো আজাব আপতিত হয়, তখন তারা আল্লাহর নাম নেওয়া, মুমিনদের কাছে আসা ও কল্যাণকামিতা প্রকাশ করা শুরু করে।
৩. আল্লাহ প্রত্যেকের মনের অবস্থা সম্পর্কে জানেন। তাই অন্তরকে একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত করা।
৪. মুনাফেক স্বভাবের লোকদের যথাসম্ভব এড়িয়ে চলা। সম্ভব হলে সদুপদেশ প্রদান করা এবং কল্যাণকর কথা শুনিয়ে দেওয়া।
What's Your Reaction?